নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : সাতক্ষীরার দেবহাটায় বিষ্ফোরক দ্রব্য আইনের মামলার ৪ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোররাতে দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই গোলাম আযমের সঙ্গীয় দলের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কুলিয়া ইউনিয়নের পুষ্পকাটি গ্রামের রজব গাজীর ছেলে হযরত আলী (২২), দক্ষিণ কুলিয়া গ্রামের মৃত আব্দুল রাজ্জাক সরদারের ছেলে রওশন আলী (৫৮), মোহাম্মাদ আলীপুর গ্রামের মৃত জবেদ আলী গাজীর ছেলে মজনুর রহমান (৪২) এবং এনামপুর গ্রামের আনছার আলী ওস্তাগারের ছেলে আশরাফুল ইসলাম (৩৫)।
পুলিশ জানায়, গ্রেফতার আসামীরা সহিংসতা মূলক কর্মকান্ডে সম্পৃক্ত। তারা ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ারস্ অ্যাক্টের ১৫(৩)/২৫-ডি তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪/৬ ধারায় গত ৬ এপ্রিল দেবহাটা থানায় দায়েরকৃত একটি মামলা এবং ২৭ মে দায়েরকৃত ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ারস্ অ্যাক্টের ১৫(৩)/২৫-ডি তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইন (সংশোধনী/২০০২) এর ৪/৫/৬ ধারায় অপর আরেকটি মামলার আসামী।
গ্রেফতার পরবর্তী বিচারার্থে এসকল আসামীদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি মো. বাবুল আক্তার।