বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

গাজীপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা- ২০২৩ অনুষ্ঠিত

বর্তমান সংবাদ ডেস্ক : / ২১৬ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ৪:৪৭ অপরাহ্ণ

মোবারক হোসেন, গাজীপুর : শনিবার গাজীপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর প্রেসক্লাব ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাসুদুল হক।

ক্লাবের সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন আহাম্মেদ’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সাবেক সাধারণ সম্পাদক রাহিম সরকার,যুগ্ম-সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ ফারুক, অধ্যাপক আমজাদ হোসেন, মোঃ আব্দুর রহমান, মোকছেদুল আলম লিটনসহ অন্যান্য সদস্যরা।

সভায় বার্ষিক প্রতিবেদনসহ আয়-ব্যয়ের রিপোর্ট অনুমোদন হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, ক্লাবের কোষাধ্যক্ষ মোঃ সাদেক আলী, নির্বাহী সদস্য মোঃ আবিদ হোসেন বুলবুল, রায়হানুল ইসলাম আকন্দ, মোঃ আবুল হোসেন, মোঃ আব্দুস সালাম শান্তসহ অন্যান্য সদস্যবৃন্দ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর