বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

গাজীপুর প্রেসক্লাবের উদোগে শোক দিবস পালন

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৯৪ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩, ৮:৫৩ অপরাহ্ণ

মোবারক হোসেন, গাজীপুর : যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে গাজীপুর প্রেসক্লাব ।

মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাসুদুল হকের সভাপতিত্বে এ উপলক্ষে ক্লাব ভবনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী, কবি তপন, সাংবাদিক আমজাদ হোসেন, আবদুর রহমান, সৈয়দ মোকসেদুল আলম লিটন, হাবিবুর রহমান, এম এ সালাম শান্ত, আবিদ হোসেন বুলবুল, কাজী মকবুল হোসেন, মানিক সরকার প্রমুখ ।

আলোচনা সভায় সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন। শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের শহীদ সদস্যদের রুহের শান্তি কামনা করে দোয়া করা হয় ও তবারক বিতরণ করা হয় অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ স¤পাদক মাহতাব উদ্দিন আহাম্মদ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর