বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

সাতক্ষীরায় ম্যাটস এর প্রশাসনিক ভবনে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের তালা ঝুলিয়ে বিক্ষোভ

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৫১ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ৫:৫৯ অপরাহ্ণ

মোঃ রাশেদ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরার নলতায় অবস্থিত মেডিক্যাল এ্যসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস এর শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেছে।

সোমবার সকাল সাড়ে দশ টায় এ বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

ইন্টার্নশিপ বহাল ও অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম প্রণয়ন এর প্রতিবাদে বিগত বুধবার থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে এবং কালিগঞ্জ সাতক্ষীরা মহাসড়কের সামনে প্রতিবাদি মানববন্ধন করে। বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মোনায়েম গাজী নাইম, এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তানভীন হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, শিক্ষার্থী দিশা রানি ঘোষ, নাইমা তৃষা। এ সময় শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেন শিক্ষক সুমিত কুমার গাইন।

তিনি বলেন শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক। শিক্ষার্থীদের চার দফা গুলো তারা লিপিবদ্ধ করে প্রশাসনের উদ্ধর্তন কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যেই প্রেরণ করেছেন বলে নিশ্চিত করেছেন সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান।

শিক্ষার্থীদের ৪ দফা দাবি গুলো ইন্টার্নশীপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন করতে হবে। এই শিক্ষার্থীদের জন্য নিজস্ব মেডিক্যাল এডুকেশন বোর্ড গঠন করতে হবে। কর্মসংস্থান সৃষ্টি ও নিয়োগ নিশ্চিত করতে হবে। বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী অনুযায়ী উচ্চ শিক্ষা নিশ্চিত করতে হবে।

ম্যাটস সভাপতি মোনায়েম গাজী নাইম বলেন, আমাদের চার দফা দাবি মেনে নিয়ে ইন্টার্নশীপ চালু সহ আমাদের উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও উচ্চ শিক্ষা নিশ্চিত করতে হবে। আমাদের যৌক্তিক দাবি না মানা হলে আমাদের আন্দোলন চলমান থাকবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর