বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

সাতক্ষীরায় মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৯৬ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ৯:২৩ অপরাহ্ণ

মোঃ রাশেদ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরায় মহিলা আওয়ামী লীগের আয়োজনে ২০০৪ সালের ২১ আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার উপর হামলার প্রতিবাদে ও নিহত শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৫টায় পুরাতন মাইক্রোবাস স্ট্যান্ড মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা সভাপতি এ্যাড. ফরিদা আক্তার বানুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে ফজলুল হক।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।

অনুষ্ঠানে সঞ্চলনা করেন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জোৎস্না আরা। এছাড়া আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর