বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

আশাশুনির ঘেরের পাড়ে অফ সিজন তরমুজ চাষে কৃষকের অভাবনীয় সাফল্য

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৫৬ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ৩:৫৭ অপরাহ্ণ

মোঃ রাশেদ হোসেন, সাতক্ষীরা : জলবায়ু পরিবর্তন জনিত কারণে সাতক্ষীরার উপকূলের কৃষকরা দিন দিন চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছে। যেখানে চারিদিকে লোনা পানিতে ডুবে আছে। ফসলের নেই কোন অস্তিত্ব। একমাত্র মাছ চাষ ছাড়া কৃষকরা কল্পনা করতে পারেনা অন্য কোন ফসলের। সেখানে উপকূলীয় উপজেলা আশাশুনীর কুল্যা ইউনিয়নে এবার পরীক্ষামূলকভাবে তাই ব্ল্যাক জায়েন্ট নামক কালো জাতের তরমুজ চাষ করেছেন মনিরুল ইসলাম নামের এক কৃষক।

কৃষক মনিরুল ইসলাম বলেন, জমির শতভাগ ব্যবহার ও অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য কৃষি অফিসের পরামর্শ নিয়ে পরীক্ষামূলকভাবে ঘেরের পাড়ে বাঁশ খুটি দিয়ে মাচা তৈরি করে ১০ বিঘা জমিতে তরমুজ রোপন করি। আমার এখানে প্রতিটি তরমুজ গাছে ২ টা করে তরমুজ রেখেছি। প্রতিটি তরমুজের ওজন হয়েছে ৭-১১ কেজি। অভাবনীয় ফলন হয়েছে যা আমার কল্পনায় ও ছিলো না। আমি ইতিপূর্বে ৫০ মন তরমুজ পঁচাত্তার হাজার টাকায় বিক্রয় করেছি। এখনো মাচায় যা তরমুজ আছে তাতে আমার দেড় লক্ষ টাকার মতো বিক্রয় হবে। এ পর্যন্ত আমার সব খরচ দিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হয়েছে। আমার এই দুই মাসের ব্যবধানে এক লক্ষ টাকার লাভ হবে। এই স্বল্পমেয়াদী তরমুজ চাষ করে আমি খুব খুশি। আমার দেখা-দেখি অন্যান্য কৃষকরা আগ্রহী হয়ে উঠেছেন। আগামী বছর আমাদের আশাশুনিতে একশত পঞ্চাশ বিঘা জমিতে চাষীরা এই তরমুজ চাষ করবে বলে জানান এই কৃষক।

আশাশুনি উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ এস এম এনামুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে আশাশুনীতে কোন ফসল হয় না। বছরে একবার ধান হয় তবুও সেটা পানিতে তলিয়ে কৃষকের ক্ষতির অন্ত থাকে না। ঠিক এমন সময় এই অফসিজন তরমুজ ব্যাপক সম্ভবনার দুয়ার খুলে দিয়েছে। ব্ল্যাক জায়েন্ট নামের এই তরমুজ যেমন বড় হয় তেমন এর স্বাদ ও অসাধারণ। দেশের বাজারে এই তরমুজের ব্যাপক চাহিদা রয়েছে।

ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের পরিচালক শেখ ফজলুল হক মনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে অভিযোজিত কৃষির এখন পরিবর্তন হয়েছে। তবে উপকূলীয় অঞ্চলে এই অফসিজন তরমুজ একটি আশার আলো জাগাচ্ছে। এই তরমুজ চাষ করে চাষীরা ব্যাপক লাভবান হচ্ছে। চাষীদের আত্মসামাজিক অবস্থার উন্নতি হচ্ছে

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর