বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

মিথ্যা ও হয়রানিমূলক মামলার বিষয়ে ন্যায় বিচার চেয়ে স্ত্রীর সাংবাদ সম্মেলন

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৭১ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮:২৫ অপরাহ্ণ

মোবারক হোসেন, গাজীপুর : গাজীপুর মহানগরীর লক্ষিপুরা এলাকা থেকে স্থানীয় একটি মাদ্রাসার মোতায়াল্লিকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেয়। পরবর্তীতে উত্তরা পশ্চিম থানায় হেরোইনসহ আটক দেখিয়ে মাদক মামলায় কারাগারে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগীর স্ত্রী ফাতেমা আক্তার । এসময় পিতা-মাতা, ৩ বছরের সন্তান এবং তার আইনজীবীরা উপস্থিত ছিলেন।

গেফতারকৃত সোলাইমান হোসেন তৌকি (২৬) গাজীপুর মহানগরীর লক্ষিপুরা এলাকার হোসেন আলীর ছেলে।

ভুক্তভোগীর স্ত্রী বলেন, আমার স্বামী তার পিতার ওয়াকফকৃত হোসেনিয়া দাখিল মাদ্রাসার মোতাওয়াল্লী। আমাদের এলাকায় মাদকের তৎপরতা বেড়ে যাওয়ায় স্থানীয় কাউন্সিলর মাদক নির্মূলের জন্য একটি কমিটি গঠন করে। ওই কমিটির ১ নং সদস্য হয়ে এলাকার লোকজন নিয়ে মানববন্ধন ও মাদক ব্যবসায়ীদের নাম প্রকাশ করে। এতে মাদকসেবী ও ব্যবসায়ীরা তার প্রতি ক্ষুব্ধ হয়ে ষড়যন্ত্র শুরু করে। এরপর পুলিশ চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করলে তারা আমার স্বামীর বিরুদ্ধে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। কিন্তু আমার স্বামী নির্দোষ হওয়ার স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে। পরে আদালত তাকে জামিন দেন।

তিনি আরও বলেন, গত ২ আগস্ট রাতে আমার বাসার পাশেই একটি দোকানে বসা ছিলেন। এমন সময় স্থানীয়দের সামনেই ৫/৬ ব্যক্তি মুখে কালো মাস্ক পরে অস্ত্র ধরে হাত-পা বেধে একটি হায়েস গাড়িতে তুলে নিয়ে যায়। ১ ঘন্টা পর তার বন্ধু রিফাতকে ফোন দিয়ে বলা হয় ডিবি পুলিশ ধরে নিয়েছে। পরে আমরা গাজীপুর মেট্রোপলিটন সদর থানা, ডিবি অফিসে খোঁজ নিলে তাদের কাছে এ ব্যপারে কোন তথ্য নেই বলে জানান। এরপর ওইদিন দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে আমার স্বামীর বোন হামিদাকে একটি অপরিচিত নম্বর থেকে ফোন দেয়। ফোনে বলা হয় উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুর ১ নং সেক্টর থেকে ৩০০ গ্রাম হেরোইনসহ তৌকিকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা ধারণা করছি এলাকার মাদক ব্যবসায়ীরা একত্রিত হয়ে পুলিশকে প্রভাবিত করে মিথ্যা মামলায় সাজিয়ে তৌকিকে কারাগারে পাঠানো হয়েছে। আমি অসহায় নারী হয়ে ন্যায় বিচারের আশায় শিশু সন্তানকে নিয়ে দ্বারে দ্বারে ঘুরছি। আমি আইজিপি ও ডিএমপি কমিশনার বরাবরও আবেদন করেছি। আমি একটি সুষ্ঠু তদন্ত চাই।

আসামির আইনজীবী এ্যাডভোকেট শহিদুল ইসলাম বলেন, ২০১৮ সালের মাদকদ্রব্য আইনের উত্তরা পশ্চিমথানার মামলায় কারাগারে রয়েছে। তার বিরুদ্ধে আগে কোন মাদকের মামলা ছিল না। তিনি কোন ধরনের মাদকের সাথে সম্পৃক্ত ছিলেন না।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক শাহিন আলম বলেন, মামলাটির তদন্ত চলছে। এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর