বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বীদের মনসা ও বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৫৪ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৪২ অপরাহ্ণ

মো: রাশেদ হোসেন, সাতক্ষীরা  : সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হাজার হাজার ভক্তদের নিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম সনাতন ধর্মীয় উৎসব মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে।

মনসাতলা মন্দির কমিটির আয়োজনে সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে শহরের পলাশপোলে গুড় পুকুর পাড়ের বটতলাস্থ মনসাতলায় এই পূজা অনুষ্ঠিত হয়।

ঐতিহ্যবাহী এ পূজার সাথে জড়িয়ে আছে চারশত বছরের গুড়পুকুরের মেলার ইতিহাস। এ পূজাকে কেন্দ্র করে হাজার হাজার ভক্তদের নিয়ে প্রতিবছরের মতো এবারও ৩রা আশ্বিন সোমবার সকাল থেকে পূজার আনুষ্ঠানিকতা শুরু করেন পুরোহিত পরিতোষ চক্রবর্তী।

সকাল থেকে দেশ ও দেশের বাহির থেকে শত শত ভক্তরা শহরের পলাশপোলের ঐতিহ্যবাহী গুড়পুকুর পাড়ের বটতলায় মা মনসা ও বিশ্বকর্মা পূজায় অংশগ্রহন করেন। মনসা পূজান প্রবীনরা ভাষান গানের পালা ও লক্ষীন্দারের পালা গান করেন। নানা বয়সী মানুষ হারিয়ে যাওয়া ঐতিহ্য দেখতে ভিড় জমান সেখানে। সেখানেই হিন্দু নরনারীরা বটতলায় পূজা দেন ও মনের বাসনা পূরনের জন্য মা মনসার কাছে প্রার্থনা করেন।

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ জানান, দিনব্যাপি এ পূজার আয়োজন ছিলো চোখে পড়ার মতো। ভাদ্রের শেষে পূজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে তিথি ও নক্ষত্রের ক্রমানুসারে এবার এই পূজা ৩ আশ্বিন শুরু হলো।

পূজা কমিটির নেতা সুব্রত ঘোষ জানান, মনসা পূজাকে ঘিরেই সাতক্ষীরার গুড়পুকুরের মেলা শুরু হয়। এই পুকুর কে ঘিরেই যে মেলা হয় আর মেলার যে প্রসাদ হয় সেটা পুকুরে ফেলার কারণে এই পুকুরের পানি দুধ, কলা, প্রসাদ এর কারণে গুড়ের মতো মিষ্টি হয়ে যেত। আর ছোটবেলা বেলা থেকে এই মেলার বিশালতা দেখেছেন তিনি। শুধু সাতক্ষীরা শহর নয় গ্রামেও ছড়িয়ে পড়ত এই মেলা। পাশ^বর্তী দেশ ইন্ডিয়ার পশ্চিম বাংলা থেকে ও দেশের বিভিন্ন জেলা থেকে নৌকায় পসরা সাজিয়ে বনিকরা আসত এই মেলায় ব্যবসা বানিজ্যের জন্য।

শিক্ষার্থীরা বলেন, তারা তাঁদের পিতা মাতাদের সাথে এখানে এসেছে এবং মা মনসার কাছে তারা তাদের পরিবার ও নিজেদের কল্যাণের জন্য প্রার্থনা করেন।

সাতক্ষীরার তরুন তরুনীরা জানায়, আবারও এই সাতক্ষীরাকে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জিবিত করতে হলে প্রশাসনের সুদিষ্টি ও সর্বসাধারণ সহ রাজনৈতিক নেতাদের একত্রে কাজ করতে হবে।

গুড়পুকুরের মেলার বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক হুমায়ুন কবির বলেন, চারশত বছরের ঐতিহ্যবাহী এই মেলা আবার মানুষের জন্য চালু করা হয়েছে। মাসব্যাপি এই মেলা শুরু হবে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এবং এই মেলাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে নতুন উদ্যোগ গ্রহনণ করার কথাও জানান তিনি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর