নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : উন্নয়ন সংগঠন অ্যাওসেড (এ্যান অর্গানাইজেশন ফর হোস্টিং ইকনোমিক ডেভলপমেন্ট) কেয়ার বাংলাদেশের সহায়তায় সাতক্ষীরায় প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সাতক্ষীরার কোরাইশী ফুড পার্ক অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাওসেডের নির্বাহী পরিচালক শামীম আরফিন।
প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, তালা-কলারোয়া-১ আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঈনুল ইসলাম মঈন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এস এম আব্দুল ওয়াহেদ, জেলা মৎস্য অফিসার আনিসুর রহমান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম প্রমুখ।
জলবায়ু এবং দূর্যোগ ঝুঁকি অর্থ ও বীমা প্রকল্পের অবহিতকরণ সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও দূর্যোগ ঝুকি বাড়ানোর জন্য দায়ী একমাত্র উন্নত দেশ গুলি দায়ী। এজন্য এই প্রকৃত ক্ষতিপূরুণ তাদেরকেই দিতে হবে। সারা বিশে^ ১০ টি দেশে প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। বাংলাদেশে এই প্রকল্পটি জুলাই মাসের ১ তারিখে শুরু হয়ে ৩১ মার্চ পর্যন্ত চলমান থাকবে।
খুলনার বিভাগের বাগেরহাটের শরনখোলা উপজেলার রায়েন্দা, সাউথখালী, ও ধানসাগর এবং সাতক্ষীরা জেলার তালা উপজেলায় ইসলামকাটি, জালালপুর, ও খেশরা ইউনিয়নের মোট ২৭৫০জন উপকারভোগী এই প্রকল্পের সুবিধা ভোগ করবে।