বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

সাতক্ষীরার আশাশুনিতে ব্রিজ সংস্কারের অভাবে জনদূর্ভোগ

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৯৮ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৫১ অপরাহ্ণ

 

মো: রাশেদ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরা আশাশুনি উপজেলার বুধহাটা ও শোভনালী ইউনিয়নের সীমান্তবর্তী নদীর উপর অর্ধ কোটি টাকা ব্যায়ে নির্মিত কুন্দুড়িয়া- বাঁকড়া ব্রিজ প্রায় দুই বছর বেঙ্গে পড়ে আছে সংস্কারের উদ্যোগ নিচ্ছে না কেউ। আশাশুনি উপজেলার ১০ টি ইউনিয়রের চলাচলের একমাত্র পথ মরিচ্চাপ নদীর উপর দিয়ে যাওয়া ব্রিজটি এখন বেওয়ারিশ ব্রিজ নামে পরিচিত। স্থানীয়দের দাবি দ্রুত সংস্কারের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা।

বুধহাটা ও শোভনালী ইউনিয়নের মানুষের জীবন মান সহজ করতে ২০১৬-২০১৭ অর্থবছরে এই কুন্দুড়িয়া-বাঁকড়া ব্রিজটি নির্মান করা হয়। জীবনের ঝুকি নিয়ে এই ব্রিজ পার হতে হয়। চালক, পথচারী, গাড়ীর ড্রাইভার সহ শিক্ষার্থীদের। দূরদুরান্ত থেকে এসে তাই নামতে হয় এখানে। যানবাহন ও মানুষ আলাদাভাবে পার হতে হয়। শারিরিক ভাবে অসুস্থ ও গর্ভবতী মহিলা সবাইকে ভিন্ন রাস্তা দিয়ে অনেকটা পথ ঘুরে যেতে হয় হাসপাতালে।

ব্যবসা বানিজ্য থেকে শুরু করে নানা প্রয়োজনে এই ব্রিজের উপর দিয়ে হাজার হাজার মানুষের যাতায়াত। কিন্তু ব্রিজটি দীর্ঘদিন বিকল হয়ে পড়ে থাকার কারণে মানুষের অবর্ণনীয় কষ্ট পোহাতে হচ্ছে। দুর্ঘটনা এখানে নিত্য দিনের সঙ্গী। ব্রীজের পাশে বাড়ি হওয়ায় খারাপ লাগে অনেক সময় আমাদের প্রস্তুত থাকতে হয় প্রাথমিক চিকিৎসা উপকরণ নিয়ে।

এলাকাবসাীর পক্ষে এস কে বাদশা জানান, মরিচ্চাপ নদীর উপর দিয়ে এই ব্রিজটি মাত্র কয়েক বছর পূর্ব নির্মাণ করা হয়। এখন প্রায় ২ বছর এমন বিকল অবস্থায় পড়ে আছে। মেরামত করার কোন উদ্যোগ গ্রহন করা হচ্ছে না। দ্রুত এই ব্রিজ সংস্কার করা না হলে ঘটতে পারে বড় দূর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয় শিক্ষার্থী সুমিত ঘোষ বলেন, ব্রিজটি যেন কোমর ভেঙ্গে পড়ে আছে। বর্ষায় ব্রিজের উপর পানি উঠে যায়। তখন মানুষের আর পারাপারের কোন সুযোগ থাকে না। বৃষ্টিতে পিচ্ছিল হয়ে গেলে নানা দূর্ঘটনা ঘটতে থাকে। মানুষের কষ্ট লাঘবের জন্য এই ব্রিজ দ্রুত নির্মাণ করা প্রয়োজন। ইতিমধ্যেই ব্রিজটি নির্মান সংক্রান্ত জটিলতা সৃষ্টি হয়েছে। এলজিইডি বলছে ব্রিজ তার নয়, এই দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন। অপরদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলছেন ব্রিজ আমাদের দপ্তর কর্তৃক নির্মানকৃত হলেও এখন ব্রিজের দুপাশে এলজিইড়ি পাকা সড়ক নির্মান করায় এটা তাদের আওতাধীন। এক কথায় কেউ এই ব্রিজের দায়িত্ব নিচ্ছে না। তাই ক্ষোভে দুঃখে এলাকাবাসী এই ব্রিজের নাম দিয়েছে বেওয়ারিশ ব্রিজ।

আশাশুনি উপজেলার এলজিইডির উপসহকারী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, ব্রিজ টি আমাদের নয়। এটা দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন তাই এ ব্যাপারে উপজেলা প্রকল্প উন্নয়ন কর্মকর্তার সাথে কথা বলতে হবে। তিনি আরো বলেন, ভেঙ্গে পড়া ব্রিজটি তাদের অপসারণ করতে হবে। এ ব্যাপারে ইতিমধ্যে কর্তৃপক্ষের কাছে আমরা বিষয়টি অবগত করেছি।

অপরদিকে প্রকল্প উন্নয়ন কর্মকর্তা পিআইও মোঃ সোহাগ খান বলেন, ব্রিজটি আমাদের অধিদপ্তরের নির্মিত হলেও দুপাশের রাস্তা এখন এলজিইডির তাই এর দায় ভারও এখন তাদের। ব্রিজটি এত অল্প সময়ে ভেঙ্গে পড়ার কারণ জানতে চাইলে তিনি বলেন পানি উন্নয়ন বোর্ড নদী খননের ব্রিজটি ভেঙ্গে পড়েছে।

জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির বলেন, জনসাধারণের দূর্ভোগ কমাতে অতিদ্রুত এই ব্রিজটি নির্মাণ করা জরুরী। দুই দপ্তরের মধ্যে সমন্বয় করে যত দ্রুত সম্ভব এই ব্রিজটি নির্মানের উদ্যোগ গ্রহন করা হবে।

আর এলাকাবাসীর দাবি দ্রুত এই ব্রিজটি নির্মাণ করে জনগণের কষ্ট লাঘব করুক সরকার। সাধারণ মানুষ আস্তা রাখতে পারছে না জনপ্রতিনিধিদের প্রতি। এলাকাবাসী তাই দৃষ্টি আকর্ষন করছে প্রধানমন্ত্রীর।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর