নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : সাতক্ষীরায় জেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপুজার উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
শারদীয় দুর্গা পূজার উদযাপন প্রস্তুতি নিয়ে জেলার সকল উপজেলার পুজা মন্দিও কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক উপস্থিত ছিলেন, সকলের থেকে মতামতের ভিত্তিতে পুজার প্রস্তুুতির গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা শেষে দিক নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, সার্বিক অবস্থার নিয়ন্ত্রন রাখার জন্য পুলিশের নজরদারি সর্ব অবস্থায় থাকবে। যেন কোন অপ্রতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঈনুল ইসলাম মঈন, পুলিশ সুপার সজিব খান, ডিএিলজি মাশরুবা ফেরদৌস, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, সাতক্ষীরা জেলার সকল উপজেলার ইউএনও ও সরকারি সব দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।