সাভার প্রতিনিধি : সাভারে ১৪ জন মাদকাসক্ত রিকভারিকে ক্ষুদ্র ব্যবসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। কারিতাস ইকোনমিক রি-ইন্ট্রিগ্রেশন অব ড্রাগ রিকভারীজ প্রকল্পের উদ্যোগে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বৃহস্পতিবার দুপুরে সাভার উপজেলা সমাজসেবা অফিসের কার্যালয়ে ৩জন নারী ও ১১ জন পুরুষ মাদকাসক্ত রিকভারিকে এ আর্থিক সহায়তা দেয়া হয়।

এসময় ৩ জন নারীকে দ্বিতীয় ধাপে ১০ হাজার টাকা করে এবং ১১ জন পুরুষকে প্রথম ধাপে ৮ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শিবলীজ্জামান, উদ্যম প্রকল্পের কর্মসূচী কর্মকর্তা ফরিদ আহম্মদ খান, উদ্যম প্রকল্পের সাভার অফিসের মাঠ কর্মকর্তা সুমন জন রোজারিও, মনিটরিং এন্ড জব প্লেসমেন্ট অফিসার আগষ্টিন মিন্টু হালদার এবং সমাজসেবক মোঃ মনির হোসেন প্রমূখ।