বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

সাতক্ষীরায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৯২ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩, ৭:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : সাতক্ষীরা আশাশুনি সড়কে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দূর্ঘটনায় মোটরসাইকেলে থাকা দুইজন নিহত হয়েছেন। এছাড়া ঘটনার পরেই পালিয়ে গেছে বাসের চালক।

শুক্রবার দুপুরে সাতক্ষীরা-আশাশুনি সড়কের ধুলিহর ইউনিয়নের কালেরডাঙ্গা মোড়ে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার দহকুলা গ্রামের শেখ আরেফিন হোসেনের ছেলে মোয়াজ্জেম হোসেন (২২) ও খুলনার বয়রা এলাকার নাফিস হোসেনের ছেলে মাহিম হোসেন (২২)।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার-এসও শিমুল রানা জানান, আশাশুনির ত্রিমোহনী থেকে ছেড়ে আসা খুলনা ব ৮৫২ নম্বরের সাদি হাদি নামের একটি বাস সাতক্ষীরা সদরের কালেরডাঙ্গা মোড়ে মটরসাইকেলের সাথে সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী দুজনেই গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই দুজনে মারা যায়।

সাতক্ষীরা সদর থানার উিউটিরত পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, তিনি শুনেছেন সড়ক দুর্ঘটনায় দু’জন মারা গিয়েছেন। তবে এর থেকে বিস্তারিত কিছু
জানেন না জানান তিনি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর