বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

সাতক্ষীরায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার বিষয়ক সচেতনতা বিষয়ক সভা অনুষ্ঠিত

বর্তমান সংবাদ ডেস্ক : / ২২০ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩, ২:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : সাতক্ষীরায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এর অধীনে গঠিত কমিটি কার্যকর এবং আবেদনগ্রহণ ও নিষ্পত্তি বিষয়ক সচেতনতা বৃদ্ধি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ব্লাস্টের আয়োজনে সাতক্ষীরার লেকভিউ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্লাস্টের খুলনা ইউনিটের কো-অর্ডিনেটর এডভোকেট অশোক কুমার সাহা।

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের অধীনে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসনে ইয়াসমিন করিমী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা উপ-পরিচালক আশীষ কুমার মন্ডল, সমাজ সেবা অধিদপ্তরের জেলা সহকারি পরিচালক মো: রোকনুজ্জামান, ডা: এস এম হাবিবুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সিডো’র নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ের উপরে প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি সংগঠন নিজ অধিকারের পরিচালক ড. দিলীপ কুমার দেব।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর