বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

ইসির তফসিল ঘোষণা : ৭ জানুয়ারি নির্বাচন

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৩৭ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ৯:২৯ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৭ জানুয়ারি এই নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।

বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে নির্বাচনের তফসিল তথা মনোনয়নপত্র জমার শেষ সময়, বাছাই, প্রত্যাহারের শেষ দিন ও ভোটের দিণক্ষণ ঘোসণা করেন

ভাষণে সিইসি জানান, সংসদ নির্বাচনের মনোনয়পত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর

এবার প্রথম প্রার্থীরা অনলাইনে মনোনয়ন পত্র জমা দিতে পারবে। এজন্য অনলাইনে নমিনেশন সিস্টেম তৈরি করেছে। স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামক অ্যাপ ও অনলাইন নমিনেশন সাবমিশন সিস্টেমের (ওএনএসএস) চালু করা হয়।

অ্যাপসটির মাধ্যমে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তথ্য জানা যাবে এবং সমসাময়িক তথ্যাবলী ‘নোটিশ’ আকারে প্রদর্শিত হবে। অ্যাপসটির সাহায্যে প্রতি ২ ঘণ্টা অন্তর চলমান ভোটিং কার্যক্রমের periodical তথ্য (casted vote) জানা যাবে।

এইদিকে দ্বাদশ সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে ইসি। দেশে বর্তমান মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটার ৮৫২।

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচনের ভবনের সামনে ও আশে পাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর