শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

তফসিল ঘোষণা; শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আনন্দ মিছিল

বর্তমান সংবাদ ডেস্ক : / ৪১০ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ৫:৪১ অপরাহ্ণ

 

আশুলিয়া প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে আশুলিয়া থানাধীন শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

গতকাল বিকেলে আশুলিয়ার জিরানী বাজার এলাকায় শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রকিবুল ইসলাম বাবুলের নেতৃত্বে এবং সাধারন সম্পাদক আলমগীর হোসেন মধুর সঞ্চালনায় এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এরআগে সকাল ৮টায় আশুলিয়া থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো: সোহরাফ হোসাইনের নের্তৃত্বে আনন্দ মিছিল বের করা হয়।

আনন্দ মিছিলটি নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার জিরানী বাজারস্থ লাসানিয়া রেস্টুরেন্টের সামনে থেকে শুরু হয়ে এনএম সিএনজি পাম্পের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ।

এসময় বক্তব্য রাখেন, ঢাকা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এ কাদির শিকদার, শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্বাস পালোয়ান, যুগ্ম-সম্পাদক শাখাওয়াত হোসেন শওকত, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাফ হোসাইন, শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুবেল মল্লিক, উপ-দপ্তর সম্পাদক রবিউল ইসলাম রবি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তারাইজুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক আজিম রহমান, শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আমির হোসেন খান জয়, সাধারান সম্পাদক হারুন-অর-রশিদ পরামানিক সহ শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রকিবুল ইসলাম বাবুল (মাষ্টার) বলেন, আপনারা সকলেই অবগত আছেন দীর্ঘ ১৫ বছর ধরে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ শাসন করে আসছেন। আমাদের যে সাংবিধানিক নিয়ম আছে, সেই নিয়মানুসারে ৫ বছর অন্তর অন্তর সংসদীয় নির্বাচন করতে হয়। সেই ধারাবাহিকতা রক্ষা করে মাননীয় প্রধানমন্ত্রী সংসদীয় নির্বাচন দিয়েছেন এবং অবাদ ও সুষ্ঠু নির্বাচন করার অঙ্গীকার করেছেন। সেই ধারাবাহিকতায় এবার নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছেন।

তিনি বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, বাংলাদেশের উন্নতি যারা চায়নি, সেই কুচক্রী মহল আজো বাংলাদেশকে ছোট করার জন্য, হেয় করার জন্য নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা সাংবিধানিক নির্বাচনকে বানচাল করার জন্য তারা কাজ করে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার সুষ্ঠু নির্বাচন করার জন্য সকল ধরণের নিয়ম অনুসরণ করেছেন, নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচন করার জন্য সম্পুর্ণ ক্ষমতা দিয়েছেন। কোন অপশক্তি নির্বাচন বানচাল করতে চায় তাহলে রুখে দেয়ার জন্য আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে রয়েছি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর