বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

কালিয়াকৈরে বিএনপি’র সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বর্তমান সংবাদ ডেস্ক : / ২২৭ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩, ৭:১৩ অপরাহ্ণ

কালিয়াকৈর প্রতিনিধি : দেশব্যাপী বিএনপি’র অবরোধের নামে সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে মহাসড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু সৈনিকলীগ কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি কিরন মাহমুদ ওয়াসি নেতৃত্বে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চান্দরা এলাকা দুই শাতাধিক মোটরসাইকেল নিয়ে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে চন্দ্রা পৌর আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়।

এসময় বক্তব্য রাখেন,কালিয়াকৈর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি কিরণ মাহমুদ ওয়ার্সীর , বঙ্গবন্ধু সৈনিক লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম জিন্নাহ, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ন সাধারন সম্পাদক নুরুল হক, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, এসময় উপস্থিত ছিলেন,উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আইন বিষয়ক সম্পাদক ইউনুস আলী বিশ্বাস, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আরফান আলী, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন টিটু, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের নির্বাহী সদস্য আইয়ুব রানা, বঙ্গবন্ধু সৈনিক লীগের মৌচাক ইউনিয়ন সভাপতি শেখ মোহাম্মদ শুকুর আলী, বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলামসহ আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর