বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

যথাযোগ্য মর্যাদায় কালিগঞ্জ মুক্তদিবস পালন

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৫৯ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ১০:০৪ অপরাহ্ণ

মো: রাশেদ হোসেন, সাতক্ষীরা : স্বাধীনতার পেরিয়ে গেছে ৫২ বছর। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা ২০ নভেম্বর (সোমবার এই দিনে) পাক হানাদার বাহিনীর থেকে মুক্ত হয়। সাতক্ষীরায় কালিগঞ্জ মুক্ত দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম।

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমসহ মুক্তিযোদ্ধাবৃন্দ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সূধীবৃন্দ।

এরপর পরই সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময়ে ইউএনও বক্তব্যে বলেন, আজকের দিন, কালিগঞ্জের ইতিহাসে সমৃদ্ধ এক গুরুত্বপূর্ণ দিন। সকল বীর মুক্তিযোদ্ধাবৃন্দের প্রতি বিশেষ কৃতজ্ঞতা স্বীকার করে আগামীর বাংলাদেশ বঙ্গবন্ধুর আদর্শ, শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাবার শপথ গ্রহণ করার আহ্বান জানান এই কর্মকর্তা।

সভাপতির স্বাগত বক্তব্যে আব্দুল হাকিম বলেন, আজকের বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধিশালী করে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় নিয়ে আগামী প্রজন্মকে এগিয়ে যেতে হবে। অতঃপর দিনের সূচী মোতাবেক মহৎপুর সরকারি গোরস্থানে শহীদ মুক্তিযোদ্ধা ইউনুস আলীর কবর, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহিদুজ্জামানসহ কবরস্থানের সকল বীর শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের হাফেজ ওমর ফারুক।

কালিগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে আনন্দ র‌্যালী শেষে দুপুর ১২ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম ফারুক এর সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাহিমা সুলতানা বুশরা। বিশেষ অতিথি ছিলেন সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খাঁন আহছানউল্লাহ, কুশুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী মোফাখ্খারুল ইসলাম নীলু।

সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, সহ সভাপতি বাবলা আহমেদ। জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সিনিঃ সহ সভাপতি এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু, সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমান, কালিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শিমুল হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর