বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

বেনাপোলে ২১ টি ককটেল বোমা উদ্ধার করেছে র‌্যাব

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৭৯ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৫:৩০ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরের বেনাপোল ভবারবের গ্রামের একটি পুকুরের ঝোপের মধ্যে থেকে ২১ টি ককটেল বোমা উদ্ধার করেছে র‌্যাব যশোর ক্যাম্পের সদস্যরা।

সোমবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে এ ককটেল গুলো উদ্ধার করা হয়েছে।

মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামের একটি পুকুরের পশ্চিম পাশে ঝোপের মধ্যে বিপুল পরিমাণ ককটেল বোমা মজুদ রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে সেখানে থাকা একটি বালতিতে ২১ বোমা উদ্ধার করা হয়। তবে এঘটনায় কাউকে আটক করা যায়নি।

ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত ককটেল বোমা দ্বারা যে কোন বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে একত্রিত করা হয়েছিল। উক্ত ককটেল বোমা মজুদকারীদের সনাক্ত ও গ্রেফতারে র‌্যাব-৬, যশোর ক্যাম্পের অভিযান অব্যাহত রয়েছে।

পরবর্তীতে উদ্ধারকৃত ককটেল বোমা জব্দ তালিকা মূলে যশোর জেলার বেনাপোল পোর্ট থানা ও কোতয়ালী মডেল থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর