আহমদ মাজহারুল হক : ভোর রাতে পূর্ব আকাশে বা সন্ধ্যারাতে পশ্চিম আকাশে অন্যান্য তারা থেকে উজ্জ্বল যে তারা দেখা যায় তাকে শুকতারা বলে। শুক্র গ্রহই মূলত শুকতারা। ভোরে বা সন্ধ্যার আকাশে দেখা যায় বলে তাকে প্রভাতী তারা আর সন্ধ্যায় বলে সন্ধ্যাতারা বলে আমরা ডাকি।
সৌরজগতের দ্বিতীয় এবং পৃথিবীর নিকটতম গ্রহ শুকতারাকে পৃথিবীর ‘বোন গ্রহ’ও বলা হয়। কারণ তাদের গাঠনিক উপাদান ও আচার-আচরণে রয়েছে বড় রকমের মিল।
অসুরদের গুরু ও রক্ষক শুক্রাচার্যের নাম থেকে এসেছে শুক্র গ্রহ। এর লাতিন নাম ভেনাস এসেছে রোমান প্রেমের দেবী ভেনাসের নামানুসারে।
শুকতারার কক্ষপথ প্রায় গোলাকার। শুকতারা সূর্যকে পরিভ্রমণ করে ২২৫ দিনে। পৃথিবীর ২৪৩ দিনের সমান শুক্রের ১দিন।
এর ব্যাস ১২,১০৪ কিলোমিটার এবং ঘনত্ব ৫.০৬। মুক্তিবেগ প্রতি সেকেন্ডে ৬.৫ মাইল। এই গ্রহের আবহমণ্ডলের প্রায় সবটাই কার্বন ডাই-অক্সাইড গ্যাস। এর কোনো উপগ্রহ নেই। শুকতারায় আছে বিশাল বিশাল পাহাড়, সমতলভূমি ও অনেক আগ্নেয়গিরি।
আবহমণ্ডলে ০.৪ ভাগ অক্সিজেন ও নামমাত্র জলীয়বাষ্প আছে বলে এ গ্রহে কোনো প্রাণের অস্তিত্ব নেই—এটা বিজ্ঞানীদের ধারণা। এছাড়া এই গ্রহে প্রচুর বৃষ্টি হয় তবে তা এসিড বৃষ্টি।
সূর্যের উপর দিয়ে কোন গ্রহের ভ্রমন একটি দূর্লব ঘটনা। এই অসাধাণ দৃশ্য ২০১২ সালে ৫ ও ৬ জুন উত্তর এবং দক্ষিন আমেরিকা, ইউরোপ ও এশীয়া থেকে দেখা গিয়েছিলো। দূরবীণ আবিস্কারের পর মাত্র ৭ বার শুক্রের এই পরিভ্রমণ করতে দেখা যায়।