বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

শার্শায় ১৮পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৭৪ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ৬:৩২ পূর্বাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরের শার্শা উপজেলা

বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে ১৮পিস স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। এসময় একটি ইজিবাইক জব্দ করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৪টার সময় পুটখালী মসজিদবাড়ী চেক পোষ্ট হতে ১৮টি স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটককৃত আকতারুল ইসলাম (২০) বেনাপোল পোর্ট থানার খলশী গ্রামের আবু বক্কর’র ছেলে।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ পুটখালী বিওপিতে কর্মরত জেসিও নায়েব সুবেদার শহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি টহলদল সীমান্তের মেইন পিলার ১৭/৭-এস এর ১৬৮ আর হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মসজিদবাড়ী চেক পোষ্ট পাকা রাস্তা থেকে ১৮টি স্বর্ণের বার (ওজন ২.০৮০ কেজি) ও একটি ইজিবাইকসহ আকতারুল ইসলামকে আটক করে। আটককৃত স্বর্ণের সিজার মূল্য ১,৮৮,৩৪,৬৮৬/ টাকা।

তিনি আরো জানান, আটককৃত আসামীকে বেনাপোল পোর্ট থানায় এবং স্বর্ণ যশোর ট্রেজারিতে জমা দেওয়ার হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর