বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন

সাতক্ষীরায় এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৫৯ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ৪:০০ অপরাহ্ণ
সাতক্ষীরায় এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : সাতক্ষীরায় আজহার আলী(৫৮) নামের এক পুলিশ উপ-পরিদর্শকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার পুলিশ লাইন্স ব্যারাকে নিজ শয়ন কক্ষে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান সহকর্মীরা।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম জানান, মৃত আজহার আলী যশোর জেলার রাজারহাট থানা এলাকার মৃত মো: নুরুজ্জামানের ছেলে। তিনি সাতক্ষীরা জজ কোর্টে উপপরিদর্শক পদে কর্মরত ছিলেন ।

সাতক্ষীরা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক ইয়াসিন আলম চৌধুরী জানান, সকালে ওই পুলিশ কর্মকর্তাকে ফজরের নামাজ পড়ার কিছুক্ষণ বাদে সহকর্মীরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। মরদেহটি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা শেষে সুরতহাল রিপোর্টের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে।

এদিকে মৃত ওই পুলিশ সদস্যের ছোটভাই মোঃ জালাল উদ্দীন জানান, বছর পাচেক আগে কুষ্টিয়ায় একটি দুর্ঘটনার কারনে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন। এরপর থেকে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও দুই পুত্রসন্তানের জনক।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর