বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

কাজাখস্তানে হোস্টেলে ভয়াবহ আগুন, ১৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক / ৩৪৬ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ১০:০৯ অপরাহ্ণ

 

কাজাখস্তানের আলমাটি শহরের একটি হোস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্যু হয়েছে।এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে তিনতলা একটি ভবনের নিচ তলায় আগুন লাগে। এসময় সেখানে ৭২ জন অতিথি উপস্থিত ছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। পরে ৫৯ জনকে নিরাপদে বের করে আনেন তারা।

তবে ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট করে কিছু জানা যায়নি। কারণ জানতে তদন্ত করছে পুলিশ। মৃতদের মধ্যে ৯ জন কাজাখস্তানের, ২ জন রাশিয়ার এবং ২ জন উজবেকিস্তানের নাগরিক।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর