বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

১০ ডিসেম্বর সমাবেশের ঘোষণা আওয়ামী লীগের

ডেস্ক রিপোর্ট / ১৭৫ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ১১:৫৯ অপরাহ্ণ

আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেটে বিকেল ৩টায় এ সমাবেশের আয়োজন করতে চায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

শনিবার রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের স্বাক্ষর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও পেট্রলবোমা হামলায় নিহত এবং আহত ক্ষতিগ্রস্ত পরিবার দ্রুত বিচারের দাবিতে এ সমাবেশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর