শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

আশুলিয়ায় নৌকার নির্বাচনী অফিস উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সাভার / ২০১ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৭:৫৩ অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ডা: এনামুর রহমান এর পক্ষের নির্বাচনী অফিস আশুলিয়ার বাড়ল এলাকায় উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকেলে আশুলিয়ার শিমুলিয়া ইউপি’র ৮নং ওয়ার্ড বাড়ল এলাকায় এ অফিসের উদ্বোধন করা হয়।

আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো: সোহরাফ হোসাইনের সঞ্চালনায় অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্বাস পালোয়ান।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এ কাদির সিকদার, সাভার উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, শিমুলিয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম আহম্মেদ, সাভার উপজেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক রাব্বি হাসান, শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী নেওয়াজ পালোয়ান সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী। পরে দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

বক্তারা এসময় নৌকা মার্কার পক্ষে ভোট কামনা করেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর