সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টার দিকে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনন্স প্যারেড গ্রাউন্ডে এসভা অনুষ্ঠিত হয়।
সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে মিট দ্য প্রেস অনুষ্ঠানে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী সাংবাদিকদের সাথে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সাতক্ষীরাকে একটি মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত করার অঙ্গিকার করেন।
অনুষ্ঠানে নবাগত পুলিশ সুপার নিজের পরিচয় প্রদান করেন এবং সকল সাংবাদিকের থেকে পরিচয় জানেন, সকলকে উন্মুক্ত প্রশ্নপর্বের মাধ্যমে সংবাদকর্মীদের কথা শুনেন। উন্মুক্ত আলোচনায় সিনিয়র সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে আলোচনা ও পরামর্শ প্রদান করেন। সাংবাদিকরা সীমান্তবর্তী জেলা হিসাবে মাদক মুক্ত ও শহরের জানজট নিরসন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও জাতীয় নির্বাচন নিয়েও আলোচনা করেন।
মিট দ্য প্রেস অনুষ্ঠানে পুলিশের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরক্তি পুলিশ সুপার মো: আমিনুর রহমান (ক্রাইম এন্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার মো: আতিকুল ইসলাম (বিশেষ শাখা), ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ, সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ, মনিররুল ইসলাম মিনি, সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, সাংবাদিক আমিনা বিলকিস ময়না, সিনিয়র সাংবাদিকদের পাশাপাশি সকল পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।