বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

চীনে শক্তিশালী ভূমিকম্প ; ১১১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক / ১৪৮ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ৯:৩০ পূর্বাহ্ণ

চীনের গানসু বর্ডার এলাকায় ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ভূমিকম্পের ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ১১১ জন। আহত হয়েছেন আরও ‍দুই শতাধিক মানুষ।

ভূমিকম্পের ফলে বেশ কয়েকটি এলাকার ঘরবাড়ি বিধ্বস্ত হয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এ খবর।

গত ৫ সেপ্টেম্বর দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশে ছয় দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে নিহত হন ৬৬ জন।

চীনে ভূমিকম্প একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চল সবচেয়ে বেশি ভূমিকম্পপ্রবণ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর