বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

গাংনীতে বাস খাদে পড়ে নিহত-১; আহত-১০

নিজস্ব প্রতিবেদক, মেহেরপুর / ৫০৯ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ২:১০ অপরাহ্ণ

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে এসবি সুপার ডিলাক্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বুলবুল নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত আরো ১০ জন।

নিহত বুলবুল গাংনী উপজেলার দুর্লভপুর গ্রামের আঃ রহমানের ছেলে।

বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে গাংনীর চেংগাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর থেকে ছেড়ে আসা এসবি ডিলাক্স পরিবহনের একটি বাস গাংনীর চেংগাড়া এলাকায় পৌছলে নিযন্ত্রণ হারিয়ে পাখি ভ্যানে ধাক্কা দিয়ে ২০ ফিট নিচে পড়ে যায়। এসময় বুলবুল সহ আরো ১০ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বুলবুলকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাস চালককে আটকের চেষ্টা চলছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর