বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল জনসভা শুনতে নেতাকর্মীদের ভিড়

মোঃ রাশেদ হোসেন, সাতক্ষীরা / ২৩৮ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ৭:২৮ অপরাহ্ণ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সারাদেশব্যাপি কর্মসূচীর সাথে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আহ্বানে বিশাল নির্বাচনী ভার্চুয়াল জনসভার আয়োজন করা হয়।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে মাঠে এই ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হাজার হাজার নেতা কর্মীদের স্লোগানে মুখরিত হয় বলফিল্ড ময়দান।

ভার্চুয়াল জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী নেতা কর্মীদের উর্দ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি এ কে ফজলুল হক, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কেন্দ্রীয় নেতা আ, ফ, ম, রুহুল হক, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবু, কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি নৌকা প্রতীকের মনোনয়ন প্রাপ্ত প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের মনোনয়ন প্রাপ্ত প্রার্থী এস এম আতাউল হক দোলনসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগের নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর