বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

শার্শার লক্ষণপুর ইউনিয়নে আফিল উদ্দিনের নির্বাচনী পথসভা

নিজস্ব প্রতিবেদক, যশোর / ৩৬৫ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ১০:৫৯ অপরাহ্ণ

যশোর : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট চেয়ে শার্শার লক্ষনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করছেন যশোর-১ শার্শা আসনের আওয়ামীলীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের দুর্গাপুর, শিকারপুর, খামাড়পাড়া, বহিলাপোতা, ডুবপাড়া এলাকায় তিনি এ গণসংযোগ ও পথসভা করেন।

গণসংযোগ কালে শেখ আফিল উদ্দিনের সঙ্গে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যশোর জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ-দৌলা অলোক, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা, লক্ষণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুর রহমান,সাধারণ সম্পাদক কামাল হোসেন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর