বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

বিয়ে করলেন আমির খানের মেয়ে ইরা

বিনোদন ডেস্ক / ৩৯৩ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪, ৪:০৪ অপরাহ্ণ
ছবি- সংগৃহীত

মুম্বাই : প্রায় তিন বছরের সম্পর্কের পর নূপুর শিখর ও আমির খানের মেয়ে ইরা খান বিয়ে করলেন। বুধবার বিয়ে অনুষ্ঠিত হলেও বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয় দিন কয়েক আগে থেকেই। ইরার গায়ে হলুদের অনুষ্ঠানে মারাঠি সাজে দেখা গিয়েছিল আমিরের প্রাক্তন দুই স্ত্রী রিনা ও কিরণকে।

বুধবার সন্ধ্যায় পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে আইনি মতে বিয়ে সম্পন্ন হলো ইরা-নূপুরের। ৭টা নাগাদ সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান।

রীতি মেনে বিয়ে না করলেও সঙ্গীত, মেহেন্দির মতো অনুষ্ঠান হয়েছে তাদের। মুম্বাইয়ের তাজ ল্যান্ডস হোটেলে সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান। প্রায় আট কিলোমিটার দৌড়ে অনুষ্ঠান কক্ষে পৌঁছে নিজেই বাজনার সঙ্গে নাচানাচি করেন নূপুর। পরনে তখনও তার শরীরচর্চার পোশাক।

যদিও বিয়ের সময় লেহেঙ্গায় সাজেন আমির কন্যা। মুম্বাইয়ে আইনি বিয়ে সারলেও ৮ জানুয়ারি রয়েছে জমকালো বিয়ের অনুষ্ঠান। ১৩ জানুয়ারি মুম্বাইয়ে রয়েছে বউ ভাতের অনুষ্ঠান। ওই দিনই আমন্ত্রিত বলিউডের খ্যাতনামা তারকারা।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর