শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর / ১৭১ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪, ২:১৪ অপরাহ্ণ

গাজীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। তবে বয়স আনুমানিক ৩০ বছর।

বুধবার (১০ জানুয়ারি) রাতে জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইনের উপজেলার সাতখামাইর এলাকায় এ ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে জাংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শহিদুল্লাহ হিরো জানান, শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইনে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। এ সময় তার দেহ ছিন্ন ভিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদের উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩০ বছর।

ওই নারীর পড়নে হলুদ রঙের কামিজ ও লাল রঙের সেলোয়ার ছিল। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর