শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

আশুলিয়ায় শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাভার / ১৪৫ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪, ১০:২৭ অপরাহ্ণ
আশুলিয়ায় শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা : শিল্পাঞ্চল আশুলিয়ায় সুমন মোল্লা (২০) নামের এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে আশুলিয়ার শিমুলিয়া মুসলিমটেক এলাকার সেলিমের ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুমন গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকার আহাদ মোল্লা ওরফে রনি মোল্লার ছেলে। তিনি আশুলিয়ার শিমুলিয়া ইউপির মুসলিমটেক সেলিমের বাড়িতে ভাড়া থেকে জিরানী বাজার এলাকার হাতিল কারখানায় চাকুরী করতো।

নিহতের খালা সীমা আক্তার জানান, রাতে খাবার খেয়ে নিজের কক্ষেই ছিল সুমন। সকালে তার মা রান্না করতে উঠে তাকে ডাকতে থাকে। কিন্তু দীর্ঘক্ষণ ডাকাডাকি করে ভেতর থেকে কোন সারাশব্দ না পেয়ে বাড়ির ম্যানেজারকে খবর দেন। পরে ম্যানেজার এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দড়জা ভেঙ্গে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় থাকা তার মরদেহ উদ্ধার করে।

আশুলিয়া থানার এসআই আসলামুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙ্গে নিহতের মরদেহ উদ্ধার করি। সে ফ্যানের সাথে গামছা পেচিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা বলা যাচ্ছে না। পরিবারও তেমন কিছু বলেনি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর