বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

শার্শায় জাল নোট সহ একজন আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর / ২৯৮ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪, ১০:৩৮ অপরাহ্ণ

যশোর : যশোরের শার্শা উপজেলা নাভারণ বাজারে জাল টাকা সরবরাহ করার সময় সোহেল ভূঁইয়া (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে নাভারণ বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক সোহেল ভূঁইয়া কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার শিমুলিয়া গ্রামের মজনু ভূইয়ার ছেলে।

পুলিশের তথ্য মতে জানা যায়, সোহেল দুপুরে নাভারণ বাজারে মালামাল ক্রয় করার সময় ব্যবসায়ীকে ১ হাজার টাকার একটি জাল নোট দেয়। এসময় ওই ব্যবসায়ী জাল টাকা সনাক্ত করতে সক্ষম হলে তাকে জেরা করতে থাকে।

তার গতিবিধি সন্দেহজনক হলে অন্যান্য ব্যবসায়ীরা তাকে আটকে রেখে তল্লাশি করে। এসময় আরো ৫ টি ১ হাজার টাকার জাল নোট তার কাছ থেকে পাওয়া যায়।

পরে ব্যবসায়ীরা পুলিশে খবর দিলে তাকে ৬ হাজার টাকা জাল নোট সহ আটক করে।

শার্শা থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, ৬ হাজার টাকার জাল নোট সহ সোহেলকে আটক করা হয়েছে। জাল টাকা সরবরাহ করার অপরাধে তাকে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর