বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

মেহেরপুরে হতদরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ 

জাহাঙ্গীর আলম সবুজ, মেহেরপুর / ২৪০ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪, ৬:৩২ অপরাহ্ণ

মেহেরপুর : স্বপ্নবাজ তরুণদের নিরলস প্রচেষ্টায় আমাদের জন্মভূমি মেহেরপুরের উদ্যোগে মেহেরপুর জেলার কর্মসংস্থান বৃদ্ধিতে ২০ টি হতদরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অডিটোরিয়াম রুমে এ সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

নাফিউল ইসলাম এর সঞ্চালনায় সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা অধিদপ্তর উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তৌফিক আহমেদ, গাংনী সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম, সাংবাদিক রফিকুল আলম, সমাজসেবা অফিসার সম্মানিত অতিথি কাজী মোঃ আবুল মনসুর প্রমূখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সেলিম রেজা, এসময় আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ ইমরান খান, মোঃ জয়নুল আবেদিন, নাইমুর রহমান দুর্জয় সহ সংগঠনটির সকল সহকর্মীবৃন্দ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর