শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে ই-মেইল, সৌদিতে গ্রেপ্তার ২

ডেস্ক রিপোর্ট / ১৪২ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ণ

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ই-মেইল দেওয়ার অভিযোগে সৌদি আরব থেকে দুজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

শনিবার (৩ ফেব্রুয়ারি) তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড মিডিয়া রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

তবে প্রথমিকভাবে আসামিদের নাম ও পরিচয় জানায়নি।
তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ই-মেইল দেওয়ার অভিযোগে সৌদি আরব থেকে দুজনকে গ্রেপ্তার করেছে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান হব। বাংলানিউজ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর