স্টাফ রিপোর্টার, সাভার : বাংলাদেশ কোরিয়া মৈত্রী হাসপাতালের আই কেয়ার সেন্টারের কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (কোয়িকা) চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী জুনে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
রোববার দুপুরে সাভারের বাংলাদেশ কোরিয়া মৈত্রী হাসপাতালের আই কেয়ার সেন্টারে এক সেমিনারে এ তথ্য জানান হাসপাতালে নিযুক্ত কোরিয়ান প্রফেসর ড. জয়েউক ইয়ং।
এসময় তিনি বলেন, এখানে আমাদের চুক্তির মেয়াদ আগামী জুন মাসে শেষ হবে। বাংলাদেশ সরকার এবং কোয়িকা পুনঃরায় চুক্তিবদ্ধ হয়, তাহলে আবারও এই হাসপাতালে তাদের চিকিৎসা কার্যক্রম চলমান থাকবে।
কোরিয়া মৈত্রী হাসপালের জুনিয়র কনসালটেন্ট ডা. আব্দুল্লাহ বলেন, বাংলাদেশ আই কেয়ার ইউনিট প্রজেক্ট করেছে কোরিয়া ও কোয়িকা। এই প্রতিষ্ঠানকে পরিচালনার জন্য কোরিয়ার ইনজে ইউনিভার্সিটিকে দায়িত্ব দেয়া হয়েছিলো। তাদের স্টাফ এবং বাংলাদেশের নার্স ও ডাক্তারদের মাধ্যমে প্রতিষ্ঠান’ টি পরিচালনা করা হয়। প্রতিদিন এখানে প্রায় দেড়শত রোগীদের সেবা প্রদান এবং দশ থেকে বারটা ছানি অপারেশন করা হচ্ছে। মাসে প্রায় ১২০ জন মানুষের চোখের ছানি অপারেশন করা হয়।
তিনি জানান, এই প্রজেক্ট-এর মেয়াদ আগামী জুন মাসে ত্রিশ তারিখে শেষ হয়ে যাচ্ছে। তবে এই প্রজেক্টটি সরকারি করণের জন্য প্রক্রিয়া চলছে। যদি এই প্রজেক্টটা সরকারি করণ করা যায় তাহলে চিকিৎসার এই ধারাবাহিকতা ধরে রাখতে সম্ভব হবে। কাজেই সরকার যদি এই বিষয়টি নিয়া কোন পদক্ষেপ নেন তাহলে গরীব ও অসহায় মানুষকে আরো সেবা দিতে দিতে পারবো।
সেমিনারে এসময় কোয়িকার নিযুক্ত গবেষক ইয়ন রো সহ আই কেয়ার সেন্টারের মেডিক্যাল অফিসার ডাঃ রাকিব, ডাঃ সুমন, ডাঃ আরিফ উপস্থিত ছিলেন।