বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

রাজধানীতে বিডিএসকে গ্যাংয়ের প্রধানসহ গ্রেফতার-৮

বর্তমান সংবাদ ডেস্ক : / ৩৯৮ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩, ৬:০৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : রাজধানী আদাবরের সন্ত্রাসী গ্রুপ ব্রেভ ডেঞ্জার স্ট্রং কিং (বিডিএসকে) গ্যাংয়ের প্রধান শ্রীনাথ মণ্ডল ওরফে হৃদয় ওরফে হিটার হৃদয় (২২)সহ ৮ সদস্যকে গ্রেফতার গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (২৯ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।এরআগে শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা ও ফরিদপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গত ২৮ জানুয়ারি রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর, বেড়িবাঁধ, সদরঘাট ও ফরিদপুর এলাকায় অভিযান চালিয়ে এ গ্রুপের লিডার হৃদয়সহ তার আট সহযোগীকে দেশি-বিদেশি অস্ত্রসহ আটক করা হয়।

আটকরা অন্যরা হলেন- বিডিএসকে গ্রুপের সমন্বয়ক মো. রবিন ইসলাম ওরফে এসএমসি রবিন (২০), মো. রাসেল ওরফে কালো রাসেল (২৫), মো. আলামিন ওরফে ডিশ আলামিন (২১), মো. লোমান ঘাড় ত্যাড়া লোমান (২১), মো. আশিক ওরফে হিরো আশিক (১৯), মো. জোবায়ের ইসলাম ওরফে চিকনা জোবায়ের (১৯) ও মো. সুমন ওরফে বাইট্টা সুমন (২০)।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গত ৭ জানুয়ারি আদাবরে এক ব্যক্তিকে আঘাত করে টাকা ও জিনিস নিয়ে যায় এই গ্যাংয়ের সদস্যরা। পরে তদন্ত করে র‍্যাব জানতে পারে আদবর, শ্যামলী ও বেড়িবাধ এলাকায় ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ করে তারা। তাদের সদস্য ২০ থেকে ২৫ জনের বেশি। তারা মাদক সেবন ও বিক্রির সাথেও জড়িত।

হৃদয়ের বিরুদ্ধে হত্যা মামলাসহ অন্য সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানায় র‍্যাব। তারা আগে সংবাদ সবুজ বাংলা, টপটেনসহ অন্যান্য গ্রুপের সদস্য ছিল।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর