বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

২০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, সাভার / ৬৪৮ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪, ৫:০২ অপরাহ্ণ

সাভার : সাভারের আমিনবাজারে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ নাসরিন সুলতানা (১৯) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রবিবার (১৭ মার্চ) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এর আগে শনিবার (১৬ মার্চ) রাতে সাভারের আমিনবাজার বড়দেশী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত নাসরিন সাভারের আমিনবাজার বড়দেশী পশ্চিমপাড়া এলাকার মৃত সুলতান আলাউদ্দিনের মেয়ে।

ডিবি পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল সাভার থানাধীন আমিনবাজার বড়দেশী পশ্চিমপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় গাঁজাসহ নাসরিন সুলতানা নামে ওই নারীকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ২০কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর