বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

সাভারে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, সাভার / ২২৪ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ১:১৭ অপরাহ্ণ
৫০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

সাভার : ঢাকার সাভারে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এর আগে সোমবার (১৮ মার্চ) রাত পৌণে ১১টার দিকে সাভারের জোড়পুল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- কুমিল্লার দেবিদ্বার থানার পৈয়াবাড়ী এলাকার আলী আশরাফের ছেলে মোঃ আল আমিন (২২) ও একই থানার আশরা কেরানীবাড়ী এলাকার মৃত আয়নাল হোসেনের ছেলে মোঃ মাসুদ (২৫) এবং নওগাঁ সদর থানার মাগুরা দক্ষিণপাড়া এলাকার মৃত হামিদুর রহমানের ছেলে মোঃ কবির হোসেন (৩০)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল সাভার থানাধীন জোড়পুল এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় একটি পিকআপের মধ্যে রক্ষিত অবস্থায় থাকা ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ জব্দসহ ঘটনাস্থল থেকে তিন মাদক কারবারিকে আটক করা হয়।

ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে সাভারের জোড়পুল সহ আশেপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে। জব্দকৃত ৫০ কেজি গাঁজা কুমিল্লা থেকে সরবরাহ করে নওঁগা যাচ্ছিল বলে স্বীকার করেছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) জানান, আটককৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর