ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক থেকে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৪ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমা গ্রামে এ ঘটনা ঘটে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত (ওসি) সোহাগ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করছে।
এখনো নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে কি কারণে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।