বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

শিশুদের সঠিক শিক্ষা দিতে অভিভাবকদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৭১ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩, ৯:৪৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : নিয়মিত লেখাপড়ার পাশাপাশি শিশুদের সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে হবে। ন্যায় নীতি, সত্য-মিথ্যার বিভেদ, সততা ও দেশপ্রেম নিয়ে শিশুদের সঠিক শিক্ষা দিতে হবে। এসব বিষয়ে অভিভাবকদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।

রোববার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২০ ও ২০২১ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এ আহ্বান জানান রাষ্ট্রপতি।

বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তাদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

আবদুল হামিদ বলেন, শিশুদের সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। প্রতিটি শিশুর মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে। বিশ্বায়ন ও তথ্য প্রযুক্তির ক্ষতিকর দিক থেকে সন্তানদের রক্ষা করতে হবে। অভিভাবকদের সেই দায়িত্ব নিতে হবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর