আশুলিয়া : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঢাকার আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বিভিন্ন প্রজাতির প্রায় অর্ধশতাধিক ফলজ গাছ রোপণ করা হয়েছে।
বুধবার সকালে শিমুলিয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলমের নের্তৃত্বে এবং আলফা ক্লথিং লিমিটেডের সৌজন্যে এসব বৃক্ষ রোপণ করা হয়।
রোপণ করা গাছের মধ্যে রয়েছে আম গাছ, লিচু গাছ, আমড়া, জাম্বুরা, কাঠাল, জাম গাছ সহ নানা প্রজাতির অর্ধশতাধিক গাছ রোপণ করা হয়।
বৃক্ষ রোপণকালে এসময় আলফা ক্লথিং লিমিটেডের সিনিয়র ম্যানেজার সাইদুর রহমান, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব মো: চান মিয়া, উদ্যোক্তা হাবীবুর রহমান সজীব সহ আরো অনেকে।