বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

নোয়াখালীতে ডোবা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী / ৩০৬ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪, ৪:৪২ অপরাহ্ণ

নোয়াখালী : নোয়াখালীর সেনবাগে ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকরে (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক পুলিশ তার নাম ঠিকানা জানাতে পারেনি।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের দক্ষিণ বালিয়াকান্দি গ্রামের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ বালিয়াকান্দি গ্রামের বালিয়াকান্দি ডিগ্রি কলেজের পার্শ্ববর্তী একটি ডোবা মৎস্য চাষ করার জন্য লিজ নেয় স্থানীয় কিছু যুবক। সকাল ১০টার দিকে ওই ডোবার কচুরিপানা পরিষ্কার করতে যায় কয়েকজন শ্রমিক। তখন বাদশা নামে এক শ্রমিক লাশটি কচুরিপানার নিচে দেখে স্থানীয় ইউপি সদস্যকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটি পুরো পচে গেছে বলেও জানান স্থানীয়রা।

সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন জানান, উদ্ধার হওয়া লাশের বয়স আনুমানিক ২৫ বছর। ধারণা করা হচ্ছে লাশটি ২-৩ মাস আগের হবে। তবে এখন পর্যন্ত লাশটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর