বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

সাতক্ষীরায় পানিতে ডুবিয়ে শিশুকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা / ২৬২ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ৯:১৩ পূর্বাহ্ণ

সাতক্ষীরা : সাতক্ষীরায় তিন মাসের শিশু সন্তানকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে সাতক্ষীরা সদরের রইচপুর গ্রামের নিজ বাড়ি থেকে মা সুরাইয়া ইয়াসমিন (৩০) কে গ্রেফতার করে পুলিশ।

সুরাইয়া ইয়াসমিন রইচপুর গ্রামের মোজাফফর হোসেনের কন্যা এবং খুলনা গিলেতলা গ্রামের মুছা শেখের স্ত্রী। তিনি পিতার বাড়িতেই ২ সন্তানকে নিয়ে থাকতেন।

স্থানীয়রা জানান, শিশু কন্যা মমতাজ খাতুনকে রোববার দুপুর থেকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। সুরাইয়া মাঝে মধ্যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে দাবি করে স্থানীরা জানান, এর আগেও দুইবার নিজের ছেলেকে হত্যার চেষ্টা করেছিল। রাতে খবর পেয়ে সদর থানা পুলিশ সুরাইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তুহিন হোসেন বলেন, জিজ্ঞাসাবাদের জন্য মা সুরাইয়া কে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন রাতে নাকি স্বপ্নে কেউ বলেছে বাচ্চাটাকে পানিতে ফেলে দিলে কল্যাণ হবে। সে কারনেই এটি করেছে। সুরাইয়া মানসিক ভারসাম্যহীন কি না সেটি জানা চেষ্টা চলছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর