বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

লালবাগে মাদরাসা উম্মুল কুরার অভিভাবক সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকা / ২২৭ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫৬ অপরাহ্ণ

ঢাকা : মাদরাসা উম্মুল কুরা লি-উলুমি কোরআন বাংলাদেশ-এর অর্ধ-বার্ষিক পরীক্ষায় উত্তীর্নদের পুরস্কার বিতরণী ও অভিভাবক সম্মেলন রাজধানী ঢাকা লালবাগের ঐতিহাসিক খান মুহাম্মদ মৃধা মসজিদ সংলগ্ন মাদরাসা উম্মুল কুরা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর ২০২৪) বাদ মাগরিব অনুষ্ঠিত সম্মেলনে মাদরাসা উম্মুল কুরা লি-উলুমি কোরআন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও মুহতামিম শায়েখ সাদ সাইফল্লাহ মাদানীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের মহাপরিচালক আল্লামা উবায়দুর রহমান খান নদভী।

বিশেষ অতিথি ছিলেন, ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বড়কাটারা মাদরাসার স্বনামধন্য শাইখুল হাদিস আল্লামা আবুল কালাম, ঐতিহ্যবাহী জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ মাদরাসার স্বনামধন্য শাইখুল হাদিস আল্লামা মুহিব্বুল্লাহ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা রুহুল আমিন সাইমুম সাদী, জামিয়া শারিফিয়া লালবাগের সিনিয়র মুহাদ্দিস ও আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ-এর সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ইউসুফ, বকশীবাজার শাহী মসজিদের খতীব মাওলানা যোবায়ের আহমদ কাসেমী, জামিয়া আরাবিয়া কামরাঙ্গীরচর আলীনগর মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা আব্দুর রহমান মৃধা।

হুসনে দালান শাহী মসজিদের খতীব মাওলানা মাহমুদ জাব্বার, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের দপ্তর সম্পাদক মাওলানা হাবিবুর রহমান ঢাকুবী, নির্বাহী সদস্য মাওলানা আবদুল্লাহ আল মামুনসহ মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিশিষ্টজনেরা।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অর্ধ-বার্ষিক পরীক্ষায় উত্তীর্ন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও মুনাজাত করেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর