বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী-শিশুসহ আটক-৯

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৯১ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ৬:০৫ অপরাহ্ণ

ঝিনাইদহ : অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অপরাধে ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে আটক করেছে বিজিবি।

সোমবার দিবাগত মধ্যরাতে মহেশপুর উপজেলার বাশাবাড়ীয়া গ্রামের মাটিলা বিওপির টহলদল তাদের আটক করে।

আটককৃতরা হলেন- খুলনা জেলার রাজাপুর গ্রামের সাকিব (২৩), আল আমিন হাওলাদার (৩৪), হাসান (২৪), আমিন হাওলাদার (১৯), বাগেরহাট জেলার ছোটপরি গ্রামের হামিদা বেগম, নাগেরবাজার গ্রামের হাবিবুর রহমান মৃধা (২৯), নড়াইল জেলার চানপুর গ্রামের হাসিনা বেগম (৩৪), খুলনার ইখড়িআলকলি গ্রামের জোসনা সরদার (৩০) এবং সানিয়া (০২)।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃত সকলেই বাংলাদেশি নাগরিক। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। তারা প্রত্যেকই বিনা পাসপোর্টে বাংলাদেশ হতে ভারত যাওয়ার চেষ্টা করছিল।

তিনি আরও জানান, সীমান্ত পিলার- ৫৪/২-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাদের আটক করা হয়। আটককৃত বাংলাদেশি নাগরিকদেরকে অবৈধভাবে সীমান্ত পারাপার/চেষ্টার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর