বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

বারি শ্রমিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মোবারক হোসেন, গাজীপুর : / ৩০২ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ণ
oppo_2

গাজীপুর : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট শ্রমিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) গাজীপুরে ইনস্টিটিউটের খামার বিভাগের সামনে এই সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আক্তারুজ্জামান বাবুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর মোঃ আব্দুল মোমেন। বিশেষ বক্তা ছিলেন গাজীপুর সদর মেট্রো থানা শ্রমিক দলের সভাপতি লিয়াকত আলী। সাধারণ সভার সভাপতিত্ব করেন বারি শ্রমিক সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ রফিজ উদ্দিন। এসময় আরো বক্তব্য রাখেন শ্রমিক সমিতির সহ-সাধারণ সম্পাদক মোঃ হাসান, মোঃ মঞ্জুর আলম, আমির হোসেন প্রমুখ।

বারি শ্রমিক সমিতি ও বারি শ্রমিক ক্লাবের আয়োজনে এই সাধারণ সভায় ইনস্টিটিউটে কর্মরত বিভিন্ন বিভাগের কয়েক শত নারী-পুরুষ শ্রমিকরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি কৃষক শ্রমিকের ১৫ দফা দাবি প্রসঙ্গে বলেন, কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা মোতাবেক সকল কৃষি খামারে নিয়োজিত অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করতে হবে। কৃষি ফার্ম শ্রমিকদের অঞ্চলভেদে (নগর, শহর ও গ্রাম) মজুরী বৈষম্য দূর করা ও কৃষি ফার্ম শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। কৃষি ফার্ম শ্রমিকদের নিয়োগের ক্ষেত্রে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ, অবসর গ্রহণকৃতদের পোষ্যদের অগ্রাধিকার প্রদান করা। এসময় আউট সোর্সিং নিয়োগ’ও বাতিল করতে দাবি জানানো হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর