শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

সাভারে খেলার মাঠের দাবীতে শিক্ষার্থীদের মানব বন্ধন

নিজস্ব প্রতিবেদক, সাভার / ১৬৭ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ২:৫৯ অপরাহ্ণ
সাভারে খেলার মাঠের দাবীতে শিক্ষার্থীদের মানব বন্ধন

সাভার : সরকারি খাস জমিতে খেলার মাঠ নির্মাণ ও জমি বরাদ্ধের দাবীতে সাভারের গেন্ধারিয়ায় মানব বন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসি।

সোমবার (০২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিজে সাভারের গেন্ধারিয়া এলাকায় এ মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।

মানব বন্ধনে বক্তারা জানান, সাভার উপজেলার গেন্ধারিয়া এলাকায় প্রায় আট হাজার লোকের বসবাস। কিন্তু এত ঘনবসতিপূর্ণ এলাকাতে কোন খেলার মাঠ নেই। খেলার মাঠ না থাকায় স্থানীয় শিক্ষার্থীরা অবসর সময়ে খেলতে না পারায় বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। যা ধীরে ধীরে ভয়াবহ সামাজিক অবক্ষয়ের দিকে যাচ্ছে। সেই লক্ষে গান্ধারিয়া গ্রামের মুরুব্বীদের পরামর্শে এই এলাকার সরকারি খাস জমির ঝোপঝাড় পরিস্কার করে খেলার তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। তাই সরকারি ওই জমি খেলার মাঠ হিসেবে বরাদ্ধের দাবীতে মানব বন্ধন ও বিক্ষোভের আয়োজন করে ন। সেই সাথে সরকারি জমি খেলার মাঠ হিসেবে বরাদ্ধের দাবী জানান বক্তারা।

মানব বন্ধনে এসময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা সহ এলাকাবাসি অংশগ্রহণ করেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর