বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

আগামী নির্বাচন হবে দিনের আলোতে- ধর্ম উপদেষ্টা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি / ২১১ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ২:০৫ অপরাহ্ণ

গাজীপুর : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাঈন বলেছেন,  আগামীতে এ দেশে  দিনের আলোয় র্নিবাচন হবে, যখন নির্বাচন হবে তখন সবাই আপনারা দিনে ভোট দিবেন। আপনাদের পছন্দের প্রার্থীকে  ভোট দিয়ে সংসদে পাঠান। আমারা তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবো। দয়া করে কোন চোর বাটপার ধন্দাবাজকে সংসদে পাঠাবেন না। 

শনিবার রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা ইসলামিয়া মদিনাতুল উলূম তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের দেশের শিক্ষিত মানুষেরা কলমের আগা দিয়ে চুরি করে।টাকা ছাড়া এদেশের ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে যায় না। আমরা ক্ষমতার জন্য পাগল একবার ক্ষমতায় গেলে  আর নামতে চাই না প্রয়োজনে হাজার হাজার মানুষ মেরে  আমাদের ক্ষমতায় থাকতে হবে।

তাফসীরুল কোরআন মাহফিলে  হাফেজ মাওলানা গাজী আল মাহমুদের  সভাপত্বিতে কালিয়াকৈর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক  সাইজুদ্দিন আহমাদের তত্বাবাধনে বক্তব্য রাখেন বি এন পির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবির খাঁন,বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক মেয়র মজিবুর রহমান,সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল অন্যান্যরা।পরে তাফসীরুল কুরআন মাহফিলে দেশের বিভিন্ন ওলামায়েকেরাম বয়ান করেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর